বকশীগঞ্জে সাবেক মন্ত্রী এমএ সাত্তারের নিলক্ষিয়া বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শন

G M Fatiul Hafiz Babu
বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী এমএ সাত্তার। বৃহস্পতিবার দুপুরে তিনি এ বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় উপসি'ত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন, সমাজ সেবক হামিদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম , সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা জাতীয় যুব সমাজের সভাপতি আকরাম হোসেন, মোজাহারুল ইসলাম ভিমল, আবদুল কাদের, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু প্রমুখ।
উল্লেখ্য সাবেক মন্ত্রী এমএ সাত্তারের ব্যক্তি গত তহবিল থেকে প্রতিবন্ধিদের জন্য  বিদ্যালয়টি নির্মাণ করা হচ্ছে।
এছাড়াও সাবেক মন্ত্রী এমএ সাত্তার ও অন্যান্য অতিথিরা বিনোদর চর মদিনাতুল ইলুম আয়েশা সিদ্দিকা মহিলা কওমী মাদ্রাসা পরিদর্শন করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top