শুরু হতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বিগ বস নাইন’। আর এই অনুষ্ঠানটিকে আরও বেশি জনপ্রিয় করারা জন্য যুক্ত করা হচ্ছে সালমান খানকে। সমপ্রীতি একটি সংবাদ মাধ্যমে জানা যায় ‘বিগ বস নাইন’-এ অনুষ্ঠান পরিচালনা করবেন সালমান খান। গত বছর এই অনুষ্ঠানটিতে সালমানের উপস্থাপনা করার কথা থাকলেও কাজের ব্যাস্ততার জন্য তিনি তা করতে পারেননি। তবে এই বছর উপস্থাপনা করবেন বলে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
এর আগে এই অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। আর তারই ধারাবাহিকতায় বিগ বসের এই বারের আসর মাতাবেন সালমান খান।

