‘মন পাবি দেহ পাবি কিন্তু ভ্যাট পাবি না’র ব্যাখ্যা দিলেন বাঁধন

Seba Hot News
‘মন পাবি দেহ পাবি, তবু ভ্যাট পাবি না।’ এমন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া রহমান বাঁধনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যেই নাদিয়া ছবি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন।


যদি সরকার আমাদের কথা মানে তাহলে আমরা সরকারের উপর খুব হ্যাপি হবো (মন পাবি)। যদি পুলিশ দিয়ে গুলি করতে চাই তাও রেডি আছি (দেহ পাবি), কিন্তু কোনো ভ্যাট নয়।
এই সিম্পল কথাটা না বুঝে যারা উল্টা-পাল্টা কমেন্ট করছে তাদের কিছু বলার নেই আমার। অন্যদের শ্রদ্ধা করলেই কেবল আপনি কারো কাছ থেকে শ্রদ্ধা পেতে পারেন। 

বাঁধন দাবি করেন, তিনি অনেক প্ল্যাকার্ড নিয়েই ছবি তুলেছেন, তবে এসবের একটাও তার নিজের নয়। ভ্যাটবিরোধী আন্দোলনে তিনি অংশ নিয়ে এমন প্ল্যাকার্ড হাতে তিনি ছবি তুলেছেন। তিনি স্ট্যাটাসে জানান,

ই প্ল্যাকার্ডের লেখাটা ফানি (মিনিংলেস না, কিন্তু সেটা বোঝার ক্ষমতা সবার নেই)। আমি মেয়ে বলে আসলে আমার প্ল্যাকার্ড ধরা ঠিক হয়নি, ঘরে বসে অন্যরা কে কি করলো সেটা দেখে চুলকানো ঠিক ছিলো, তাই না? আমি নিজেকে মানুষ ভাবতে পছন্দ করি, নিজেকে সেভাবেই ট্রিট করি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top