সানি লিওনকে নিষিদ্ধ করার দাবি করলেন রাখি সাওয়ান্ত

S M Ashraful Azom
অসংখ্য আবেদনময়ী আইটেম গানে নেচেছেন রাখি সাওয়ান্ত। সেই রাখি সাওয়ান্তই কী না বলেন পর্নো তারকা থেকে বলিউডে পা রাখা সানি লিওনকে নিষিদ্ধ করতে!

মুম্বাইয়ে একটি ইভেন্টে রাখি সাওয়ান্ত সানি লিওন সম্পর্কে বলেন, সে একদিকে যেমন জনস্বার্থে বিজ্ঞাপন করছে অন্যদিকে সে এমন কিছু যৌন উদ্দীপক গান করছে যা মানুষকে উত্তেজিত করছে। এই মানুষগুলোই মেয়েদের সঙ্গে অশোভন আচরণগুলো করছে। ৩৬ বছর বয়সী রাখি আরো বলেন, সানিকে তখনই অভিনয় করতে দেওয়া হোক যখন সে পরিপূর্ণ ভাবে আবৃত হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে।

এর আগে ভারতীয় সাংসদ অতুল কুমার অঞ্জন বলেছিলেন, সানি লিওনের কনডমের বিজ্ঞাপন ভারতে ধর্ষণের মাত্র বৃদ্ধি করছে। এই কথার জন্য সানি লিওনের পাশাপাশি পুরো বলিউড জগতের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top