মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত

Seba Hot News

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর আরোপিত সাড়ে সাত ভাগ হারে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠতে এই সিদ্ধান্ত নেয়া হয়


গত বৃহস্পতিবার থেকে রাজপথে ছাত্র-ছাত্রীদের টানা আন্দোলনের পর সরকার এই সিদ্ধান্ত নিল।মন্ত্রিসভার এই সিদ্ধান্ত পৌঁছার পর ছাত্র-ছাত্রীদের মধ্যে উল্লাস শুরু হয়। তারা নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করতে থাকে


গতকাল রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও ভ্যাট নিয়ে সরকারের সিদ্ধান্ত বদলের ইঙ্গিত দেন।তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। আজ সোমবার সকালে ছাত্রলীগও সংবাদ সম্মেলন করে ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়


এর আগে গত শনিবার ছাত্রলীগ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।গত বৃহস্পতিবার থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজপথ দখল করে আন্দোলন করে আসছিল।আওয়ামী লীগ নেতারাও ভ্যাট বিরোধী বক্তব্য দিয়ে আসছিল

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top