ঢাকায় বাউল সম্মেলন শুরু হচ্ছে আজ

S M Ashraful Azom
ফকির লালন শাহের ১২৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে রাজধানীতে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাউল সংগীত সম্মেলন। লালন বিশ্ব সংঘ নগরীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমে এ সম্মেলনের আয়োজন করেছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাউল শিল্পীরা এ সম্মেলনে অংশ নেবেন।
 
কুষ্টিয়ায় লালনের মাজারের প্রধান তত্ত্বাবধায়ক ফকির মোহাম্মদ আলী শাহ বিকাল চারটায় এ সম্মেলনের উদ্বোধন করবেন।
 
বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাবেক সাংস্কৃতিক সচিব রনজিত কুমার বিশ্বাস ও বিশিষ্ট লালন সংগীত শিল্পী ফরিদা পারভিন এতে বিশেষ অতিথি থাকবেন।
 
৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে রাতব্যাপী বাউল সংগীত পরিবেশন, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top