কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে সবুজ (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
স্থানীয়
ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, উপজেলার চিলমারী ইউনিয়নের ভবনন্দদিয়াড়
গ্রামের হাবিবুর রহমানের ছেলে নবম শ্রেণীর স্কুলছাত্র সবুজসহ তার চার/পাঁচ
জন বন্ধু বাড়ি সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর স্রোতের
টানে সবুজ নিখোঁজ হয়। পরে স্বজন ও স্থানীয়রা জাল ফেলে নদীতে সন্ধান
চালিয়ে সবুজকে উদ্ধার করতে ব্যর্থ হয়।