অনুরাগ বসুর আসন্ন ছবি 'জগ্গা জাসুস'-এ রণবীরের সঙ্গে শুটিংয়ে সমস্যায় পড়েছেন ক্যাটরিনা কাইফ। শুটিং সেটেই নাকি অস্বস্তির কথা জানিয়েছেন নায়িকা।
রণবীরকে উদ্দেশ্য করে ক্যাটরিনা বলেন, 'আসলে আমরা যাকে খুব কাছ থেকে চিনি, জানি- তার সঙ্গে কাজ করা সত্যিই মুশকিল। কারণ ছবির সেটে সে খুব ভাল করে বুঝতে পারবে যে আমি অভিনয় করছি'। এ নিয়ে জোর গুঞ্জন চলছে বলিউড পাড়ায়। একাংশ দাবি করছেন, সিনেমাতে তো অভিনয়ই করতে হয়, তবে আলাদা করে কেন অভিনয়ের কথা বলছেন নায়িকা?
উল্লেখ্য, এর আগে রণবীর-ক্যাটরিনা 'আজব প্রেম কি গজাব কাহানি' এবং 'রাজনীতি' ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন।

