ভারতীয় দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণের মধ্যে প্রোটিয়াদের সিরিজ জয়

S M Ashraful Azom
ভারতের কটকে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণের মধ্যে দিয়ে স্বাগতিকদের ৬ উইকেটে  হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গিয়ে সিরিজ নিশ্চিত করে ফেললো ফাফ ‍ডু প্লেসিসের দল।
টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া বোলারদের তোপে ১৭ ওভার দুই বল খেলে মাত্র  ৯১ রানে অল আউট হয়ে যা্য় ভারত। রোহিত শর্মা বিরাট কোহলি  দুইজনেই  ভারতের ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন। ভারতের চার জন ব্যাটসম্যান শূণ্য রানে আউট হন।  ‍অ্যালবি মরকেল সর্বোচ্চ তিন উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকা এই ছোট লক্ষ্য বেশ সহজেই পেরিয়ে যাচ্ছিল। কিন্তু ভারতের দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ ম্যাচে বাধা হয়ে দাঁড়ায়।  ১১ ওভার শেষে যখন প্রোটিয়াদের সংগ্রহ  ৩ উ্ইকেট হারিয়ে ৬৪, জয়ের জন্য ৫৪ বলে ২৯ রান দরকার।  তখন  কটকের বরাবতী স্টেডিয়ামে দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ দর্শকরা বৃষ্টির মত পানির বোতল ছোড়া শুরু করে।  বাধ্য হয়ে দুই আম্পায়ার খেলা থামিয়ে দেন। ম্যাচ রেফারি ক্রিস ব্রড মাঠে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন। গ্যালারির ওই অংশ থেকে দর্শকদের বের করে দেন নিরাপত্তাকর্মীরা। 
অনাকাঙ্ক্ষিত বিরতির পর আবার শুরু হয় খেলা। দুই ওভারে প্রোটিয়ারা তোলে ৬ রান। কিন্তু আবারও দর্শকদের একটি অংশে বোতল ছোড়াছুড়ি শুরু হলে খেলা থেমে যায়। খেলার বাকিটুকু হওয়া নিয়েই সংশয় তৈরি হয়। কিন্তু ২৫ মিনিট বিরতির পরে আবারো খেলা শুরু হয়। ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেটে ভারতীয় দর্শকদের দৃষ্টিকটু এই আচরণের পরে   ‍দুই বার মিলিয়ে ৫১ মিনিট থেলা বন্ধ থাকে।
আবার খেলা শুরু হওয়ার পরে আর একটি উইকেট হারিয়ে ছয় উইকেট ও ১৭ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। জেপি ডুমিনি ৩০ রান করে অপরাজিত থাকেন। তিন ম্যাচের সিরিজ একটি ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার জয়ের দিনে ক্রিকেটারদের থেকে ছাপিয়ে দর্শকদের আচরণই আলোচনার বিষয়। এর আগে গত জুলাইয়ে দর্শকদের গন্ডগোলের কারণে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের পাকিস্তান-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ বন্ধ হয়েছিল।  সিরিজের তৃতীয় ম্যাচটি আগামী ৮ তারিখ কলকাতায় অনুষ্ঠিত হবে। ক্রিকইনফো

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top