সিদ্ধার্থকে চেনেন না আলিয়া!

S M Ashraful Azom
বলিউডে অভিষেক হওয়ার পর থেকেই সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জণ শোনা যাচ্ছিল। কিছুদিন আগেই গভীর রাতে সিদ্ধার্থের বাড়িতে আলিয়ার উপস্থিতি এই গুঞ্জণকে আরো বেশি বাড়িয়ে দেয়। কিন্তু অন্যান্য জুটিদের মতো তারাও তাদের প্রেমের বিষয়টি অস্বীকার করে আসছেন।
 
সম্প্রতি ‘শানদার’ ছবির গানের প্রকাশ অনুষ্ঠানে নিউজিল্যান্ড টুর্যিজমের জন্য সিদ্ধার্থের লুকের বিষয়ে আলিয়াকে প্রশ্ন করা হয়। আলিয়া শহীদ কাপুরের কাছে সাহায্য চান। মিরার বিষয়টি মনে করিয়ে দিয়ে আলিয়া শহীদকে বলেন, শহিদ আমি তোমাকে অনেক বার রক্ষা করেছি। এবার তোমার পালা।
 
মাইক নিয়ে শহীদ বলেন, সিদ্ধার্থ কে? আলিয়া এবং আমি কোনো সিদ্ধার্থকে চিনি না। আমরা শুধু সিদ্ধার্থ মার্কেটিং চিনি।
 
শহীদের এই বক্তব্যে মনে হচ্ছে, আলিয়া সিদ্ধার্থকে চেনেনই না অথবা নিজের সম্পর্ককে ঢেকে রাখতে চাচ্ছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top