জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পদকে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
আগামী সোমবার বিকেল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দেয়া হবে। ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও দলের প্রবীণ নেতারা উপস্থিত থাকবেন।

