রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে
পরিচপত্র দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইকুয়েডর ও মেক্সিকোর দুই অনাবাসিক
রাষ্ট্রদূত। বুধবার বঙ্গভবনে ইকুয়েডরের দূত মেন্টর ভিলাগমেজ এবং মেক্সিকোর
দূত মেলবা প্রিয়া আলাদাভাবে তাদের পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন।
রাষ্ট্রপতির
প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, 'এসময় রাষ্ট্রপতি অবকাঠামোগত উন্নয়ন,
শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় ইকুয়েডরের উন্নয়নের
প্রশংসা করেন। তিনি বলেন, 'এসব ক্ষেত্রে বাংলাদেশও ইকুয়েডরের অভিজ্ঞতা থেকে
লাভবান হতে পারে।' গত বছর বলিভিয়ায় জি-৭৭ এর বৈঠকে ইকুয়েডরের প্রেসিডেন্ট
রাফয়েল কোরেয়ার সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন আবদুল হামিদ।
প্রেস
সচিব বলেন, 'রাষ্ট্রপতির আরো বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও
ইকুয়েডর একই মত পোষণ করে এবং বিশ্ব শান্তিরক্ষায় একত্রে কাজ করছে।'

