বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত : জয়

S M Ashraful Azom
বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বুধবার সন্ধ্যা ৭টার কাছাকাছি সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমন মন্তব্য করেন।
 
ফেসবুকে দেয়া পোস্টে সজীব ওয়াজেদ জয় লেখেন, 'খুব নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আমি জেনেছি যে বাংলাদেশে সাম্প্রতিক বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত। অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশি সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে।' এই পোস্টে তিনি আরো জানান, লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।
 
এদিকে সাম্প্রতিক সময়ে বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার যুক্তরাষ্ট্র সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদেশিদের হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
 
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর এক সপ্তাহ যেতে না যেতেই গত ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। সূত্রঃ দৈনিক ইত্তেফাক
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top