দুই ক্যাটাগরিতে এইচপি সম্মাননা পেলো কম্পিউটার সোর্স

S M Ashraful Azom
বিপনন ও সেবায় অনন্য অবদানের জন্য বাংলাদেশের সেরা পরিবেশক ও বিক্রয়োত্তর সেবাদাতার সম্মাননা লাভ করলো দেশের অন্যতম প্রযুক্তি পণ্য ও বিপনন প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। বিদায়ী অর্থ বছরের অবদান মূল্যায়ণে এই সম্মাননা প্রদান করে বিশ্বনন্দিত প্রযুক্তি প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি)।
 
গত ১৪ অক্টোবর রাতে কক্সবাজারে অনুষ্ঠিত 'এইচপি অ্যাওয়ার্ড নাইট বাই দ্য বে ২০১৫' অনুষ্ঠানে 'বেস্ট ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড (অ্যাসপেন সাবমিশন অ্যান্ড আফটার সেলস সার্ভিস)' এবং ‘বেস্ট ডিলার সাপোর্ট অ্যাওয়ার্ড’ সম্মাননা পদক হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে এই সম্মাননা স্মারক (ক্রেস্ট) গ্রহণ করেন কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ।
 
এ সময় কম্পিউটার সোর্স ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফ, চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার, এইচপি এসবিইউ জিএম রাশেদুল হক, শাখা ব্যবস্থাপক (আইডিবি) মশিউর রহমান রাজু  প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top