জেরুজালেম সফরে প্রণব: ফিলিস্তিনি ছাত্রদের বিক্ষোভ

S M Ashraful Azom
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জেরুজালেম সফরকালে পূর্ব জেরুজালেমের আল কুদস বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভ থেকে ভারতের সাথে ইসরাইলের ক্রমবর্ধমান সম্পর্কের নিন্দা জানানো হয়। বিশ্ববিদ্যালয়টি থেকে প্রণবকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে।
 
ভারত-ইসরাইল সম্পর্কের নিন্দাসূচক শ্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে শত শত ছাত্র মিছিলে যোগ দেয়। 'দখলদারদের পক্ষে কেন ভারত? ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হোন, ফিলিস্তিনি হত্যাকারী কসাইদের ব্যাপারে ভারতের রাষ্ট্রপতি সরব হোন'- এসব স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে রাখে ছাত্ররা। বিশ্ববিদ্যালয়টি প্রণব মুখার্জিকে 'নাইট অব পিস' উপাধিও দিয়েছে।
 
গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা শুরু করার মধ্যেই ফিলিস্তিন সফরে গেলেন প্রণব। প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসেবে ফিলিস্তিন সফর করছেন তিনি।
 
এর আগে গত রবিবার প্রণবকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসূচক ডিগ্রি দেয় জর্ডানের আম্মান বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ইসরাইলের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়ার কথা রয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top