জিএম ফাতিউল হাফিজ বাবু ঃব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়াই পৌঁছে দেয়ার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বকশীগঞ্জ শাখায় এটিএম বুথ চালু করা হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর শহরের হাজী সোনাউল্লাহ মার্কেটে ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. ইদ্রিস। ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস'াপক খন্দকার আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন শেরপুর ব্রাঞ্চের এভিপি মো.হামিদ মাহমুদ, শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিন, ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার অপারেশন ব্যবস'াপক জিয়াউদ্দিন, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, মুক্তিযোদ্ধা আফসার আলী, মাওলানা কারী ইদ্রিস আলী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ। ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও ব্যাংকের সকল কর্মকর্তা- কর্মচারীরা এসময় উপসি'ত ছিলেন। ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস'াপক খন্দকার আমিরুল ইসলাম জানান, ব্যাংকের গ্রাহকরা বন্ধের দিন সহ দিন-রাত ২৪ ঘন্টা এর সুবিধা পাবে । এতে গ্রাহকরা দ্রুততম সময়ে ব্যাংকিং সেবা পাবে।
###
###
