দেওয়ানগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত , দেড় কোটি টাকার ক্ষতি

G M Fatiul Hafiz Babu
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে করে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১১ টায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ওইরাতে এমদাদের মুদি দোকান থেকে হঠাৎ অগ্নিকান্ড শুরু হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স'ানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভয়াবহ এই অগ্নিকান্ডে সার ,কীটনাশক , মনিহারী ও রড সিমেন্টের দোকান সহ মোট ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে স'ানীয়রা জানিয়েছে।
মঙ্গলবার সকালে খবর পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম ও উপজেলা পিআইও এনামুল হাসান ঘটনাস'ল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান জানান, এ অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জেলা প্রশাসককে জানানো হয়েছে। শিগগিরই ক্ষতিগ্রস'দের সরকারি সহযোগিতা করা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top