অবশেষে
উইন্ডোজ ১০ ভিত্তিক নতুন দুটি লুমিয়া স্মার্টফোনের ঘোষণা দিয়েছে
মাইক্রোসফট। মঙ্গলবার নিউ ইয়র্কে হাইব্রিড ল্যাপটপ ও সারফেস প্রো ৪ এর সাথে
লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০এক্সএল-এর সাথে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেয়
কোম্পানিটি।
ফিচার
হিসেবে লুমিয়া ৯৫০-এ থাকছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮০৮
হেক্সাকোর প্রসেসর। লুমিয়া ৯৫০এক্সএল-এ থাকছে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে,
স্ন্যাপড্রাগন ৮১০ অক্টা কোর প্রসেসর। দুটি ফোনেই রয়েছে কিউএইচডি ১৪৪০x২৫৬০
রেজলুশনের অ্যামোলেড ডিসপ্লে ও তিন গিগাবাইট র্যাম।
দুটি
ফোনেই আছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪কে ভিডিও ধারণের সুবিধা এবং
ন্যাচারাল আরজিবি ফ্ল্যাশ। সেলফি তুলতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং
ক্যামেরা। স্মার্টফোন দুটিতে আরও থাকছে ৩২ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ,
ইউএসবি টাইপ-সি যার সাহায্যে মাত্র ৩০ মিনিটেই ৫০ ভাগ চার্জ দেয়া যাবে।
আগামী
মাসেই স্মার্টফোন দুটির বিক্রি শুরু করবে মাইক্রোসফট। লুমিয়া ৯৫০ এর মূল্য
নির্ধারণ করা হয়েছে ৫৪৯ ডলার এবং লুমিয়া ৯৫০এক্সএল পাওয়া যাবে ৬৪৯ ডলারে।

