ময়মনসিংহ বিভাগের গেজেট প্রকাশ

S M Ashraful Azom
ঢাকা বিভাগের চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক জানান, রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর স্বাক্ষরে মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
 
গেজেটে বলা হয়েছে, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগে ‘বদলি হবে’।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১৪ সেপ্টেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ঢাকা ভেঙে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পায়।
 
চার জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের আয়তন ১০ হাজার ৫৮৪ বর্গকিলোমিটার, যেখানে এক কোটি ১৩ লাখ ৬৯ হাজার মানুষের বসবাস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top