বই স্ক্যান করতে বাধা নেই গুগলের

S M Ashraful Azom
গুগল তার অনলাইন লাইব্রেরির জন্য বই স্ক্যান করতে কপিরাইট আইন লঙ্ঘন করেনি বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গুগল বুকস সার্ভিসের বিরুদ্ধে মেধাস্বত্ব আইন লঙ্ঘন করার অভিযোগে একদল লেখকের আপিলের জবাবে শুক্রবার এই রায় দেয় আদালত। এর ফলে লাখ লাখ ছাপানো বই স্ক্যান করতে কোন বাধা রইল না গুগলের।
 
রায়ে গুগলের এই কার্যক্রমকে জনসেবা বলেও উল্লেখ করে আদালত। ২০০৫ সালে করা মামলাটিতে অভিযোগ করা হয়েছিল, গুগল মেধাস্বত্ব আইন লঙ্ঘন করছে। এর ফলে লেখকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে উল্লেখ করা হয়েছিল।
 
গুগল বুকস প্রোজেক্ট বিশ্বের লাখ লাখ বই স্ক্যান করে ডিজিটাল মাধ্যমে রূপান্তরের কাজ করছে। এর মাধ্যমে পাঠকরা অনলাইনে কাঙ্ক্ষিত বই খুঁজে নিয়ে পড়তে পারেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top