সৌদি ও মালয়েশিয়া বিএনপির নতুন কমিটিতে অধিকাংশ পুরনো

S M Ashraful Azom
বিএনপির বহির্বিশ্বের গুরুত্বপূর্ণ দুইটি শাখা সৌদি আরব এবং মালয়েশিয়া কমিটি ভেঙে মঙ্গলবার রাতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেছেন।
 
তবে গণমাধ্যমে এ কমিটির প্রেস বিজ্ঞপ্তি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো হয়নি। কমিটির তালিকা বিএনপির দলীয় মুখপাত্র দৈনিক দিনকালের ই-মেইল থেকে পাঠানো হয়েছে।
 
জানা গেছে, নতুন কমিটির নেতৃত্বে যাদের রাখা হয়েছে তারা গত ১০ বছর ধরে নেতৃত্বে আছেন। বেগম খালেদা জিয়া নতুন নেতৃত্বের কথা বললেও সেই পুরানো নেতৃত্বকেই রাখা হলো। এ নিয়ে ক্ষুব্ধ দলের দুই দেশের নেতাকর্মীরা।
 
সৌদি আরব কমিটি
আহমেদ আলী মুকিবকে আহ্বায়ক ও মো. নজরুল ইসলামকে সদস্য সচিব করে সৌদি আরব বিএনপির (জেদ্দা পশ্চিম) ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ডা. আজমল খান সামাদ, সিরাজুল ইসলাম, কেফায়েত উল্লাহ চৌধুরী, মনিরুজ্জামান তপন, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ নূরুজ্জামান, খন্দকার হেলাল সিআইপি, মাওলানা রফিক আহমেদ, শরাফত হোসেন সুমন, নুরুল আফসার চৌধুরী, আফতাব হোসেন, আবু বক্কর মাস্টার, জহির আহমেদ, গিয়াস উদ্দিন, মোহাম্মাদ আলী, হাফিজুর রহমান মেম্বার, শরীফ মোহাম্মদ হারুন, আজিজুল হক বাবলু ও দিদারুল আলম। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব বিএনপির অধীনে সকল জোনাল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সৌদি আবর বিএনপির সদস্য হিসেবে বিবেচিত হবেন।
 
মালয়েশিয়া কমিটি 
ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানকে সভাপতি, মাহবুব আলম শাহকে সিনিয়র সহ-সভাপতি ও মো. মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্যর পূর্ণাঙ্গ মালয়েশিয়া শাখা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেছেন। তবে এতে কোনো তারিখ উল্লেখ নেই। এ অনুমোদিত কমিটির প্রেস বিজ্ঞপ্তি দলের কার্যালয় নয়াপল্টন থেকে নয়,পাঠানো পাঠানো হয়েছে দৈনিক দিনকাল অনলাইনের একটি ই-মেইল ঠিকানা থেকে।
এতে বলা হয়েছে, মালয়েশিয়া বিএনপির অধীনে সকল জোনাল কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক পদাধিকার বলে মালয়েশিয়া বিএনপির সদস্য হিসেবে বিবেচিত হবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top