শিশুদের টিকার তথ্য দেবে মোবাইল অ্যাপ 'বেবিটিকা'

S M Ashraful Azom
শিশুদের টিকা দেয়ার দিন-তারিখ অনেক সময় ভুলে যান তাদের বাবা-মা। আর শিশুদের সুরক্ষায় অত্যাবশ্যকীয় একটি বিষয় সময়মত টিকা দেয়া। তাই শিশুদের সুরক্ষায় এখন থেকে মোবাইলে পাওয়া যাবে টিকা সম্পর্কিত যাবতীয় তথ্য। আর মোবাইল ভিত্তিক এই টিকা তথ্য পদ্ধতি (ভিআইএস)-এর নাম দেয়া হয়েছে 'বেবিটিকা'।

রাজধানী ঢাকায় এই অ্যাপসের উদ্বোধনে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান। সেখানে জানানো হয় অ্যাপসটি ডাউনলোড করে অ্যান্ড্রোয়েড ফোনের ব্যবহারকারীরা তাদের শিশুর নাম ও জন্ম তারিখ প্রদান করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়াও বারফোন ব্যবহারকারীরা ৭১৭১ নম্বরে তাদের শিশুর নাম ও জন্মতারিখ প্রেরণ করে রেজিস্ট্রেশন করতে পারেন।

জাতীয় অধ্যাপক প্রফেসর এম আর খান বলেন, এই সেবার মাধ্যমে দেশের জনগন আরও বেশি স্বাস্থ্য নিয়ে সচেতন হবে। বাবা-মা তাদের সন্তানদের টিকা নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। দেশের মানুষ এখন স্বাস্থ্য নিয়ে খুব সচেতন।

উইন্ডমিল ইনফোটেক এর প্রধান নির্বাহী পরিচালক বুশরা আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে তিনি বলেন, 'আমার আসা করছি গ্রামাঞ্চলের স্বাস্থ্যকর্মী এবং পিতা-মাতাদের টিকা বিষয়ক তথ্য দিয়ে অ্যাপসটি সহায়তা করবে। বাবা-মা তারা তাদের সন্তানদের টিকা দেবার কথা ভুলে যাবে না।'

অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস এর পরিচালক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ পেডিয়েট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ, বাংলাদেশ পেডিয়েট্রিক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্রফেসর এম এ কে আজাদ চৌধুরী। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট আইটি ব্যক্তিত্ব মোস্তফা জব্বার।

অ্যাপসটি সর্ম্পকে বিস্তারিত জানতে: www.facebook.com/babytikaapp অথবা www. babytika.org
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top