শার্প নিয়ে আসছে প্রথম ‘রোবট ফোন’

S M Ashraful Azom
জাপানি প্রযুক্তি সংস্থা  শার্প খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পরিচালিত প্রথম  ‘রোবট ফোন’। ছোট এই রোবট ফোন সহজেই পকেটে জায়গা করে নেবে এবং স্মার্টফোনের সমস্ত কাজ করা যাবে এর মাধ্যমে।
  
এই ফোনটি তৈরি করেছেন টোকিওর জনপ্রিয় প্রফেসর এবং রোবট বিশেষজ্ঞ টোমোটাকা তাকাহাসি। আগামী বছরই এই ফোন বাজারে এসে পড়বে। এই টাচস্ক্রিন রোবট ফোনটি আকারে ছোট এবং নিয়ন্ত্রণ করাও খুব সহজ। হোম স্ক্রিনে চারটে আইকন দেওয়া থাকবে ‘রোবোহন’ ব্যবহার করার সর্বপ্রথম নিয়ম হল এর সঙ্গে কথা বলতে হবে। টাচস্ক্রিন পরবর্তী পর্যায়ে ব্যবহার করা যাবে, জানানো হয়েছে শার্প-এর আধিকারিকদের তরফে। রোবট ফোনের পিছনে দু ইঞ্চির স্ক্রিন রয়েছে এবং সামনে দিকে ইন-বিল্ট ক্যামেরা ও প্রজেক্টর থাকবে। এছাড়া রোবট ফোনের হাত-পা থাকবে, প্রয়োজন পড়লে ফোনটি নাচবেও, তবে ভালভাবে অনুরোধ করতে হবে।
 
রোবট ফোনের সাহায্যে কল করা যাবে, ছবি তোলা যাবে, মেমো তুলতে পারা যাবে, বার্তার উত্তর দিতে পারবে এই ফোনটি। ছোট প্রজেক্টরের সাহায্যে ছবি ও ভিডিও চলবে। যেখানে হোক দাঁড়িয়ে কাজ করতে পারবে রোবট ফোনটি, ছবিও তুলতে পারবে। লোকের মুখ ও গলার আওয়াজও আলাদা করে সনাক্ত করতে পারবে রোবট ফোনটি। ব্যবহারকারীকে আলাদা করে চিনতেও পারবে। ফোনটির দাম খুব তাড়াতাড়িই জানিয়ে দেবে  কর্তৃপক্ষ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top