ডেস্কটপে মিলবে স্কাইপ ট্রান্সলেটর সুবিধা, সফট জায়ান্ট মাইক্রোসফট সম্প্রতি এ কথা জানিয়েছে। ভিন্ন ভাষাভাষীদের সুবির্ধার্থে প্রতিষ্ঠান এই ব্যবস্থা রেখেছে। এখন থেকে স্কাইপে যোগাযোগের ক্ষেত্রে ভাষা কোন সমস্যা হবে না। বিশেষজ্ঞদের মতে, বিদেশি বন্ধু তৈরির ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে এই স্কাইপ ট্রান্সলেটর।
২০১৪ সালে মাইক্রোসফটের অধীন স্কাইপ ট্রান্সলেটর সুবিধাটি আনার ঘোষণা দেয় এবং এর প্রায় এক বছর পর গত বৃহস্পতিবার সুবিধাটি চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
স্কাইপ ট্রান্সলেটর অ্যাপ্লিকেশনটি শুরুতে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের জন্য চালু করা হয়েছিলো। তবে এখন তা সকল ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে স্কাইপ ট্রান্সলেটর ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, মান্দারিন ও স্প্যানিশ এই ছয়টি ভাষায় সরাসরি ভাষান্তর সুবিধা দেবে।
এ ব্যাপারে মাইক্রোসফট কর্তৃপক্ষের জানিয়েছে, এখনো স্কাইপ ট্রান্সলেটর প্রাথমিক পর্যায়ে আছে তবে ব্যবহারকারী বাড়ার সঙ্গে সঙ্গে এর আরো উন্নয়ন হবে।

