ভুল করে অর্থনীতিবিদকে পদার্থবিদ্যায় নোবেল!

S M Ashraful Azom
দুই ব্যক্তির একই নাম হলে এবং সেই সঙ্গে রং নাম্বারের ব্যাপার থাকলে নোবেল পুরস্কারও ভুল হাতে গিয়ে পড়তে পারে! একবার অন্তত এমন কাণ্ডই ঘটেছিল। একজন অর্থনীতিবিদকেই ভুল করে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার গ্রহণের জন্য ফোন করা হয়েছিল।
 
মঙ্গলবার ২০১৫ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে নোবেল ফাউন্ডেশনের ব্রডকাস্টক এমনই এক ভুলের ঘটনার স্মৃতিচারণ করেন ১৯৮৯ সালে পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী নরম্যান রামসের ধারণকৃত সাক্ষাৎকারের মাধ্যমে। তিনি জানান, নোবেল কমিটি সেবার ভুল করে নরম্যান রামসে নামের অপর এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল।
 
২০০৫ সালে দেয়া এ সাক্ষাৎকারে তিনি বলেন, তারা ধারণা করেছিল আমি হয়তো ওয়াশিংটন ডিসিতে আছি। সেখানে নরম্যান রামসে নামে এক ব্যক্তি ছিলেন। আর কমিটির চেয়ারম্যান তাকেই ফোন করেছিলেন। সকাল ৬টার দিকে ওয়াশিংটনে অবস্থিত নরম্যান রামসের ছেলে ফোন ওঠান। তবে তিনি এত ভোরে তার বাবাকে ঘুম থেকে জাগাতে ইতস্তত করেন।
 
এই নোবেল জয়ী সাক্ষাৎকারে আরো বলেন, 'তারা সেই ছেলেটিকে বলেন, আমরা তাকে (ছেলেটির বাবাকে) জানাতে চাই যে তিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। ওই তরুণ তখন বলেন যে, ব্যাপারটা খুবই অদ্ভূত। কেননা আমার বাবা একজন অর্থনীতিবিদ।'
 
সত্যিকার নোবেল বিজয়ী নরম্যান রামসে ২০১১ সালে ৯৬ বছর বয়সে মারা যান। তিনি আণবিক ঘড়ি বিষয়ে কাজের জন্য নোবেল পেয়েছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top