শিল্পকলায় সেতার-সরোদ কর্মশালা শুরু

S M Ashraful Azom
মনন বিকাশে সঙ্গীত ঐতিহ্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিরীক্ষার উদ্দেশ্যে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের ইতিহাস, বাদনশৈলী ও রীতি, সমকালীন চর্চা ও সঙ্গীত রচনা নিয়ে আলোচনা শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার উদ্দেশ্য নিয়ে শিল্পকলা একাডেমি ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী নিরীক্ষা ও প্রশিক্ষণমূলক ‘সঙ্গীত অবয়ব’ শীর্ষক সেতার-সরোদ কর্মশালা শুরু হয়েছে।

কর্মশালা পরিচালনা করছেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার (সরোদ) ও পণ্ডিত কুশল দাস (সেতার)। গতকাল বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত কুশল দাস ও বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top