অনলাইনে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ডক্টরোলা

S M Ashraful Azom
রোগ হলেই চিকিৎসার জন্য ডাক্তারদের শরণাপন্ন হতে হয়। কিন্তু বাংলাদেশে অভিজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্ট পাওয়াটাও যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে মাস খানেকও অপেক্ষা করতে হয়। সে সমস্যার সমাধান এখন ওয়েবসাইটে ভিজিট করে বা সাধারণ একটা ফোন কল করেই সম্ভব। এই কঠিন কাজটি সহজ করেছে বাংলাদেশের প্রথম অনলাইন মেডিকেল সার্ভিস সাইট ডক্টরোলা।
 
সকাল ৮ টা থেকে রাত ১০ টার মধ্যে www.doctorola.com সাইটে যেয়ে কিংবা ০৯৬০৬৭০৭৮০৮ হটলাইন নাম্বারে ফোন করে বিভিন্ন রোগের স্পেশালিষ্ট ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সাড়া দেশের প্রায় দুশ’ হাসপাতাল ছাড়াও হাজার খানেক বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে নেটওয়ার্ক বজায় রেখেছে সাইটটি। শুধু ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টই নয়, বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে মানুষকে চিকিৎসা বিষয়ক পরামর্শ এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকে ডক্টরোলা। ডক্টরোলার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানালেন ডক্টরোলার কার্যক্রম সম্পর্কে।
 
তিনি বলেন, 'বাংলাদেশে সময়মত অ্যাপয়েন্ট না পাওয়ার কারণে অনেক রোগী বেশ অসুবিধায় পরেন। এমনকি তাদের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। তাই খুব সহজে একটা ফোন কল করেই বিভিন্ন ধরণের রোগের জন্য আলাদা আলাদা স্পেশালিষ্ট ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি আমরা।রোগীকে এখন আর অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না।'
 
তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশের অনেক প্রান্তেই অনেক অভিজ্ঞ ডাক্তার রয়েছেন। সেসব এলাকার রোগীদেরকে এখন আর কষ্টকরে ঢাকামুখী হতে হবে না। নিজ এলাকা থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিতে পারবেন তারা।
 
এখন পর্যন্ত হাজারেরও বেশী মানুষের অ্যাপয়েন্ট পাইয়ে দিয়েছে ডক্টরোলা। কাজ করে যাচ্ছে আরও বেশী বিস্তৃতির স্বপ্ন নিয়ে। ডক্টরোলা সম্প্রতি ফান্ডও সংগ্রহ করেছে। বাংলাদেশের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বিডি ভেঞ্চার থেকে ফান্ড সংগ্রহ করেছে নতুন এই স্টার্টআপ। গত ২২ সেপ্টেম্বর দুই কোম্পানির মধ্যকার বৈঠকে চুক্তি সাক্ষ্যর করেন বিডি ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর শাখাওয়াত হোসেন এবং আব্দুল মতিন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top