জামালপুরের মেলান্দহে ভাগ্নের হাতে মামা খুন !

G M Fatiul Hafiz Babu
জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার মেলান্দহে ভাগ্নের ধারালো ছুরির আঘাতে মোতালেব মুন্সি (৩৬) খুন হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। স'ানীয়রা ঘাতক ভাগ্নে আল আমিন  (২৫)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহত মোতালেব মুন্সি মেলান্দহ উপজেলার আদ্রা গ্রামের পিয়ার উদ্দিনের ছেলে। মেলান্দহ থানার ওসি নাছিমুল ইসলাম জানান, ঘটনার সময় মোতালেব মুন্সি বাড়ীর নিকট একটি পুকুরপাড়ে বসাছিল। এ সময় প্রতিবেশি ভাগ্নে আল আমিন ধারালো ছুরি হাতে নিয়ে মামা মোতালেব মুন্সিকে এলোপাথাড়ী আঘাত করে। আশঙ্কাজনক অবস'ায় উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোতালেব মুন্সিকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top