রাবিতে অনার্সে ভর্তি: প্রবেশ পত্রেই থাকছে আসন বিন্যাস

S M Ashraful Azom
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির প্রাথমিক আবেদনগ্রহণ বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন উদ্বোধন করেছেন। চলবে ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আাগামী ৯ থেকে ১২ নভেম্বর। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এ পাওয়া যাবে। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের admission.ru.ac.bd বা www.ru.ac.bdওয়েবসাইটে আবেদন করতে হবে। ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত একই ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্রেই ভর্তি পরীক্ষার আসন বিন্যাস থাকবে বলে জানানো হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top