নোয়াখালীতে ভাইয়ের হাতে ভাই-ভাতিজা খুন, গ্রেফতার ৪

S M Ashraful Azom
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলায় সত্ ভাইদের হাতে ইব্রাহিম খলিল (৫০) ও তার ভাতিজা আলাউদ্দিন (১৭) নামে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এলাকাবাসী এ ঘটনায় চারজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল দুপুরে নোয়ান্নই ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, নিহত ইব্রাহিমের সত্ ভাইদের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল বিরোধপূর্ণ জমিতে ইব্রাহিম চাষ করতে গেলে তার সত্ ভাই সুমন, হারুন, গাজী ও কালাসহ তাদের পরিবারের লোকজন বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে হামলা চালিয়ে ইব্রাহিম, তার স্ত্রী জেসমিন আক্তার, ছেলে রহিম উদ্দিন, রফিক উল্যা, রাজিব ও ছোট ভাই সিরাজ মিয়া, তার ছেলে আলাউদ্দিন ও ছালাউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের চিত্কারে এলাকাবাসী চার সত্ ভাইকে পিটুনি দিয়ে পুলিশে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ইব্রাহিম ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
 
পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ ও সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন হতাহতদের দেখতে হাসপাতালে যান। কালা ও গাজীকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন ও হারুনকে থানা হেফাজতে নেয়া হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top