ডেসটিনি সোস্যাল মিডিয়া
ফোরাম জামালপুর জেলার আয়োজনে প্রিন্স কমিউনিটি সেন্টার,জামালপুর এ মাসিক সাধারন
সভা অনুষ্ঠিত হয়। ডেসটিনি ২০০০ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন ও
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের কারা মুক্তির লক্ষ্যে শতাধিক
গ্রাহক/বিনিয়োগকারীর অংশ গ্রহনে আজ ০৬-১১-২০১৫ইং সারাদিন ব্যাপি তিনটি সেশনে
গ্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ডেসটিনি
সোস্যাল মিডিয়া ফোরাম এর সন্মানিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন জুয়েল
সাহেবের বাবার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন ডিএসএমএফ জামালপুর সদর থানার
সহযোগি প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল হক। প্রথম সেশনে সভাপতিত্ব করেন ডিএসএমএফ
জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন জয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেসটিনি
সোস্যাল মিডিয়া ফোরাম সেন্ট্রাল লিডার শহিদ গাজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সেন্ট্রাল লিডার জনাব আরিফুর রহমান পরশ,
ডিএসএমএফ জামালপুর জেলা সহযোগী প্রতিনিধি জনাব শাহাবুদ্দিন আল মাসুদ আনসারি রিপন,
ডিএসএমএফ জামালপুর জেলা সহযোগী প্রতিনিধি জনাব মোঃ নূরুজ্জামান খান, জেলা নেট
কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান খান তপন পিএসডি, ডিএসএমএফ জামালপুর জেলা সহযোগী
প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম পিএসডি।
এছাড়া
শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর থানা প্রতিনিধি মাসুদ রানা, জাকির হোসেন বাবু, সরিষাবাড়ি
থানা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, ওয়ালিউল্যাহ, সুরুজ্জামান, বকশীগঞ্জ থানা
প্রতিনিধি ফিরোজ আলম, মেলান্দহ প্রতিনিধি আবু জামান নাছের, মরহুম হাফিজুর রহমান
পিএসডির সহধর্মীনি জোসনা খাতুন, রফিকুল ইসলাম বিজয়, ইসলামপুর থানা প্রতিনিধি আহসান
উল্যাহ সফল, আব্দুল মতিন, মাদারগঞ্জ থানা প্রতিনিধি জিয়াকুব ইসলাম লিটু, জিয়াউল হক
প্রমূখ।
প্রধান
অতিথি তার বক্তব্যে ডেসটিনিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষায় সরকারের সকল মহলের
সহযোগীতা কামনা করেন। যুগোপযোগি ব্যবসা পদ্ধতি মাল্টি লেভেল মার্কেটিং আইন পাশ
করায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডেসটিনি গ্রুপের বিপদের সময়
যারা সহযোগিতা করছেন তাদেরকে অকৃতিম ধন্যবাদ জানান। কোন সময়ের প্রেক্ষিতে ডেসটিনি
সোস্যাল মিডিয়া ফোরাম সৃষ্টি হয়ে আজকের এই দিনে এসে দাড়িয়েছে তার বর্ণনাও উপস্থাপন
করেন।
বিশেষ
অতিথির বক্তব্যে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সেন্ট্রাল লিডার জনাব আরিফুর রহমান
পরশ ডিএসএমএফ জামালপুর জেলার সকল সাহসী প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি সকলকে
ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দৈনিক ডেসটিনি পত্রিকার কপি সরবরাহ করেন।
জেলা
নেট কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান খান তপন পিএসডি তার বক্তব্যে সকল
গ্রাহক/বিনিয়োগকারীদের ধৈর্যের সাথে কাজে লেগে থাকার আহ্ববান জানান। ডিএসএমএফ
জামালপুর জেলা সহযোগী প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম পিএসডি দলমত নির্বিশেষে সকল
ভেদাভেদ ভুলে সবাইকে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের পতাকাতলে একসাথে কাজ করার
আবেদন জানান। ডেসটিনি ২০০০ লিমিটেডের মহিলা বিনিয়োগকারী বিথি বলেন আমি কোম্পানিকে
ভালোবেসে জেনেশুনে বুঝে এখানে বিনিয়োগ করেছি, আমার বিনিয়োগ ফেরত চাইনা, ডেসটিনিতে
কাজ করতে চাই।
প্রোগ্রামের
সভাপতি ডিএসএমএফ জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন জয় কোম্পানির মুক্তির
লক্ষ্যে কাজ করে যাওয়া ডিএসএমএফ এর ডাকে যারা সাড়া দিয়ে ডিএসএমএফ কে শক্তিশালী
করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রথম সেশনের সমাপণি ঘোষনা
করেন।
দ্বিতীয়
সেশনে জামালপুর জেলা ও সকল থানা কমিটি গঠনের লক্ষ্যে আহ্বাবায়ক কমিটি গঠন করা হয়।
সকল কর্মিদের অংশগ্রহনে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর সেন্ট্রাল লিডার শরিফ
গাজী কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন।
তৃতীয়
সেশনে উপস্থিত প্রতিনিধিদের নিয়ে পরবর্তী প্রোগ্রাম নির্ধারন ও যতদিন পর্যন্ত
ডেসটিনি মুক্ত না হচ্ছে ততদিন দৃঢ়তার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


