রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এক হাজার পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।আটক জামাল উদ্দিনের বাড়ি কক্সবাজারে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম মেইল এক্সপ্রেসে করে শুক্রবার সকালে কমলাপুর স্টেশনে নামেন জামাল। এসময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে পায়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

