সেবা ডেস্ক: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২১ ডিসেম্বর।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দু’টি ইনস্টিটিউটে উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা অনযায়ী মৌখিক পরীক্ষা আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা থাকায় তাদের মৌখিক পরীক্ষা ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে ২৬ ও ২৭ ডিসেম্বর। ভর্তি করানো হবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission) জানা যাবে।
