কাইয়ুমের ভাই মতিন আবারো ৫ দিনের রিমান্ডে

S M Ashraful Azom
ইতালির নাগরিক চেজার তাভেল্লা হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ফের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার মতিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ।
 
এর আগে চলতি মাসের ৫ তারিখ তাঁকে আট দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক জিহাদ হোসেন আসামিকে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ওই রিমান্ড আদেশ দেয় আদালত।
 
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান