‘ঘড়ি বালক’ আহমেদের দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দাবি

S M Ashraful Azom
‘ঘড়ি বালক’ হিসাবে পরিচিতি পাওয়া টেক্সাসের স্কুলছাত্র আহমেদ মোহামেদকে হয়রানি করায় তার পরিবার নগর এবং স্কুল কর্তৃপক্ষের কাছে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে। অন্যথায় দুই কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা।
 
সোমবার ক্ষতিপূরণ চেয়ে আর্ভিং নগর কর্তৃপক্ষ এবং ম্যাকআর্থার স্কুলে আলাদাভাবে চিঠি পাঠিয়েছেন আহমেদ পরিবারের আইনজীবীরা।
 
‘ঘড়ি কাণ্ডে’ আহমেদের গ্রেফতার ও অভিভাবকদের অনুপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করাকে অবৈধ আখ্যা দিয়ে ওই ঘটনার জন্য দুই কর্তৃপক্ষকেই ক্ষমা চাইতে বলা হয়েছে চিঠিতে।
 
গত সেপ্টেম্বরে নিজের তৈরি করা একটি ঘড়ি শিক্ষকদের দেখাতে নিয়ে গিয়েছিলেন ম্যাকআর্থার স্কুলের নবম গ্রেডের শিক্ষার্থী আহমেদ। কিন্তু তার ঘড়িটিকে বোমা ভেবে পুলিশে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়।
 
এ ঘটনায় সেসময় বিশ্বজুড়ে প্রচণ্ড প্রতিক্রিয়া দেখা দেয়। ফেইসবুক, টুইটারসহ সামাজিক মাধ্যমগুলোতে ব্যবহারকারীরা আহমেদের সমর্থনে ‘আই স্ট্যান্ড উইথ আহমেদ’ ও ‘ইঞ্জিনিয়ার্স ফর আহমেদ’ হ্যাশট্যাগ দিয়ে লাখ লাখ ক্ষুদে বার্তা ছাড়ে।
 
অনেক বিখ্যাত ব্যক্তিও আহমেদের প্রতি তাদের সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দেন। ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও সবাইকে আহমেদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top