সেবা ডেস্ক: ইউরোপে পড়াশোনা করার প্রবল স্বপ্ন সব শিক্ষার্থীদেরই থাকে। আর সেটা যদি হয় স্কলারশিপ নিয়ে, তাহলে তো আর কথাই নেই। বর্তমানে ইউরোপে শিক্ষার মানে এগিয়ে রয়েছে নেদারল্যান্ড। আর এ দেশটিতেই বাংলাদেশি মেধাবীদের জন্য রয়েছে স্কলারশিপসহ পড়াশোনার সুযোগ।
নেদারল্যান্ডে প্রথম সারির সব বিশ্ববিদ্যালয়ে পছন্দমতো সব বিষয়ে বৃত্তিসহ অনার্স ও মাস্টার্স করার সুযোগ দেয়া হয়েছে। সরকারিভাবে দেশটির ৪৮টি বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ অনার্স ও মাস্টার্স পড়ার জন্য আবেদনপত্র আহবান করেছে। চলুন জেনে নেই বিস্তারিত:
যেসব বিষয়ে পড়াশোনা করা যাবে: স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী নিজের পছন্দমতো যেকোনো বিভাগেই পড়তে পারবেন।
কোর্স লেভেল: অনার্স এবং মাস্টার্স। মোট দুই ক্যাটাগরিতে এ স্কলারশিপ প্রদান করা হবে।
স্কলারশিপ প্রদানকারী প্রতিষ্ঠান: ডাচ মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার এন্ড সায়েন্স সেদেশের ৪৮টি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এ স্কলারশিপ প্রদান করবে।
যেসব যোগ্যতা থাকতে হবে:
১. অনার্স ও মাস্টার্স কোর্সে ভর্তি আাবেদনের জন্য সাধারণত প্রয়োজনীয় সকল যোগ্যতা।
২. শিক্ষা জীবনে এক বছরের বেশী বিরতি গ্রহণযোগ্য নয়।
৩. কোনো ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
৪. আগ্রহী শিক্ষার্থীকে শারিরীক ও মানসিক ভাবে সুস্থ্য হতে হবে।
৫. ভাষাগত দক্ষতা থাকতে হবে।
যা পাবেন: স্কলারশিপপ্রাপ্ত প্রতি শিক্ষার্থীকে পাঁচ হাজার ইউরো অর্থাৎ ৪ লাখ ২৭ হাজার ৯৬৯ টাকা দেয়া হবে।
স্কলারশিপের সংখ্যা: অনির্দিষ্ট
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় শিক্ষার্থী কোন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে আগ্রহী সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী নির্দেশনা জানানো হবে।
আবেদন করার জন্য এই লিংক ব্রাউজ করুন-
আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে রোববার (১ নভেম্বর ২০১৫) থেকে। আবেদনের সময় শেষ ১ ফেব্রুয়ারী ২০১৬ সালে।
তাহলে আর বসে না থেকে, আবেদন করুন আজই। শুভ কামনা রইলো।
