ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৪

Unknown
সেবা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। সকাল ১০টায় পরীক্ষা চলার সময় ভর্তিচ্ছু দুই পরীক্ষার্থী এবং বৃহস্পতিবার দিনগত রাতে ঢাবির জগন্নাথ হল থেকে বিশ্ববিদ্যালয়টির দুই প্রাক্তন শিক্ষার্থীকে আটক করা হয়। শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ তথ্য জানান। তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জালিয়াতির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার হল থেকে আব্দুস সালাম ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুবায়দুল ইসলাম নামে দুই ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাতে জগন্নাথ হল থেকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মিল্টন ও পাভেল নামে ঢাবির প্রাক্তন দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top