রাজধানীর
উত্তরায় জাপানি নারী হিরোই মিয়াতা (৬১) হত্যা মামলায় আটক পাঁচজনকে চারদিন
করে রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে
বিচারক স্নিগ্ধা রাণী চক্রবর্তী এই আদেশ দেন।
তারা হলেন- মারুফুল, রাশেদুল, ফখরুল, জাহাঙ্গীর ও ডা. বিমল চন্দ্র শীল।
এর
আগে দুপুরে আটকৃতদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার
তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পরিদর্শক আবু বকর মিয়া।
২৪
দিন ধরে নিখোঁজ ছিলেন হিরোই মিয়াতা। গত ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক
কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেন। পরে জানা যায়, ২৯
অক্টোবর তিনি মারা গেছেন। ঐ জিডির সূত্র ধরে মিয়াতার থাকার জায়গা উত্তরা-৬
নম্বর সেক্টরের সিটি হোমস নামে একটি আবাসিক হোটেলে যায় পুলিশ। সেখানে তারা
মিয়াতার পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলেন। এরপর মিয়াতা হত্যার অভিযোগে গত
রবিবার ছয়জনকে আসামি করে মামলা করে পুলিশ।

