নিহতদের জাতীয়ভাবে স্মরণ করল ফ্রান্স

Unknown
সেবা ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত লোকজনকে আজ শুক্রবার জাতীয়ভাবে স্মরণ করেছে দেশটি। ওই আয়োজনে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, নিহত লোকজনের স্বজন এবং আহত লোকজনসহ প্রায় এক হাজার মানুষ অংশ নেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
প্যারিসে ১৩ নভেম্বর অন্তত ছয়টি স্থানে বোমা, গুলি ও আত্মঘাতী হামলা চালিয়ে ১৩০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়। এসব হামলায় শুধু বাতাক্লঁ কনসার্ট হলেই অন্তত ৮৭ জন নিহত হয়েছেন।
নিহত লোকজনকে জাতীয়ভাবে স্মরণ করতে আজ ফ্রান্সের কেন্দ্রস্থলে জড়ো হন নিহত ব্যক্তিদের স্বজন, আহত ব্যক্তিরা ও তাঁদের স্বজন এবং সাধারণ মানুষ। অনুষ্ঠানের শুরুতে নিহত লোকজনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহত সবার নামও পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ওলাঁদ বলেন, উগ্রপন্থী ওই হামলাকারীদের নিশ্চিহ্ন করতে ফ্রান্স সবকিছুই করবে। নিজের সন্তানদের বাঁচাতে নিরলসভাবে কাজ করবে ফ্রান্স। এ সময় তিনি বলেন, আরও বেশি কনসার্ট ও খেলাধুলার আয়োজন করে হামলাকারীদের প্রতি জবাব দেওয়া হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top