বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি ঘর ও ২ গরু পুড়ে ছাই, ২০ লক্ষ টাকার মালামাল ভস্মিভূত

G M Fatiul Hafiz Babu
আফজাল শরীফ , স্টাফ রিপোর্টার ঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ পলাশতলা গ্রামে  ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই অগ্নিকান্ডে ৪টি বসতঘর, ২টি গরুসহ কমপক্ষে ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স'ানীয়রা জানায়, বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ পলাশতলা গ্রামের রুস্তম আলীর গোয়ালঘরে কয়েলের আগুন থেকে ওই অগ্নিকান্ডোর সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে গোয়ালঘর ছাড়াও রুস্তম আলী, তার ভাই সাদা মিয়া ও মুসা মিয়ার ৪ টি বসতঘর সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়। এ সময় ২টি গরু ও ৫ টি ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় এবং ২ টি গরু অগ্নিদগ্ধ হয়। এছাড়াও ২টি সোলার প্যানেল, ২০ মণ পাট, নগদ টাকা ও আসবাবপত্রসহ কমপক্ষে ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। স'ানীয়রা পানি ও বালু ছিটিয়ে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স'ানীয় এমপির পক্ষ থেকে আওয়ামীলীগ নেতারা ক্ষতিগ্রস' পরিবারের মাঝে প্রাথমিক ভাবে নগদ ৩ হাজার টাকা দেয়া হয়েছে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top