ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তার সঙ্গে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘ঘ’ ইউনিটে ১৪৬৫টি আসনের জন্য মোট ৯০ হাজার ১৩০জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। বাসস।

