শ্রীবরদীতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের প্রতিবাদ সভা

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ

শ্রীবরদীতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মরত কর্মকর্তাগণ গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রীবরদী সরকারি কলেজ হল রুমে প্রতিবাদ সমাবেশ করে। কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড, টাইমস্কেল পুনর্বহাল, উপজেলার ইউএনও কর্তৃত্ব বাতিল, আন-ঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বর্হিভূত সকল ধরনের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীবরদী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল আলিফ উল্লাহ আহসান, কৃষি কর্মকর্তা এফ.এম. মোবারক আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা আঃ রউফ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ডা. মোঃ আনিছুর রহমান, ডা. সুলতান মাহমুদ, উপজেলা মৎস্য কর্তকর্তা দেবযানী ভৌমিক সহ ২৬ ক্যাডার, নন ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসে কর্মকর্তাগণ। প্রতিবাদ সমাবেশের বক্তব্যে শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. নাছির উদ্দিন বলেন, আমাদের এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় এটা আমাদের ন্যায্য দাবী। আমরা সরকার পরিবারের সদস্য। আমরা সকলে মিলে দেশের উন্নয়ন করব। সকলের সহযোগিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধান মন্ত্রী আমাদের আন্দোলনের বিষয়ে অবগত হয়েছেন এবং তিনি অত্র বিষয়ে ব্যবস'া নেওয়ার আশ্বাস দেওয়া তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সঞ্চালনে শ্রীবরদী সরকারী কলেজের প্রভাষক মো. আব্দুল মুকিত। সবশেষে বক্তারা বলেন, তাদের ন্যায্য দাবী মেনে না নিলে কেন্দ্রের নির্দেশে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top