সেবা ডেস্ক: পরকীয়ার টানে ঘর ছাড়ায় চাকরি হারাতে হচ্ছে মাদ্রাসার দুই শিক্ষক-শিক্ষিকাকে। পীরগঞ্জ উপজেলার ঘাষিপুর রহমানিয়া আলিম মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মতিয়ার রহমানের হাত ধরে উধাও হন সহকারী শিক্ষিকা নাদিরা বেগম। উভয়ই দুসন্তানের জনক-জননী।
এ অপরাধে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি বুধবার জরুরি সভা করে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সভাপতি রাজা মিয়া বলেন, তাদেরকে মাদ্রাসায় রাখলে কোনো শিক্ষার্থী থাকবে না। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। যে কারণে তাদেরকে সাময়িক বরখাস্তের পর চূড়ান্তভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, একই সঙ্গে চাকরি করার সুবাদে মতিয়ার ও নাদিরার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে তারা ঘর ছেড়ে অন্যত্র চলে যান।