বকশীগঞ্জে সুইড বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শন

G M Fatiul Hafiz Babu
0
সেবা হট নিউজ ডেস্কঃ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সুইড বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। ৩০ নভেম্বর সোমবার সকাল ১০ টায় সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন সরেজমিনে বিদ্যালয়টির কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সমাজে পিছিয়ে পড়া অবহেলিত প্রতিবন্ধি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় বিশিষ্ট সমাজ সেবক হামিদুর রহমান, বিদ্যালয়ের জমিদাতা আশরাফ আলী মন্ডল, সমাজ সেবক আবদুল কাদের, নিলক্ষিয়া বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হক মিষ্টার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মমিন, সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান প্রমুখ।
জওয়াহেরুল ইসলাম মামুন বিদ্যালয় পরিদর্শন শেষে জানান, আমরা সমাজের অবহেলিত প্রতিবন্ধি ছেলে-মেয়েদের নিয়ে কাজ করি। আমরা তাদের প্রতিবন্ধি হিসেবে নয় মানুষ হিসেবে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে চাই। এছাড়াও তিনি উক্ত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতায় সরকারি করণে আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য , ২০১২ সাল থেকে নিলক্ষিয়া বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ১২০ জন বুদ্ধি প্রতিবন্ধি ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে পড়াশুনা করছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top