স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে যারা নীরব ভূমিকা পালন করে আসছে আসন্ন পৌরসভা নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে না। আর স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে দেয়া দেশবাসীর এই রায় দেখার অপেক্ষায় রয়েছে সরকার।’
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজে মিলনের সমাধিস্থলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সন্ত্রাসীরা আবারো ঐক্যবদ্ধ হচ্ছে। খালেদা জিয়ার নেতৃত্বে আবারো জ্বালাও-পোড়াও শুরু হতে পারে। তাই সকলকে সজাগ থাকতে হবে।’

