১৫৩ জনকে প্রাণনাশের হুমকি, রিমান্ডে ২

S M Ashraful Azom
অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ ১৫৩ জনকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আবদুল হক ও আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
 
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত শাখার (ডিবি) পরিদর্শক হাফিজুর রহমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের তদন্ত শাখার (ডিবি) পরিদর্শক শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস গত মঙ্গলবার বাদী হয়ে তেজগাঁও থানায় ওই মামলা করেন।
 
মঙ্গলবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আবদুল হককে ও গতকাল বৃহস্পতিবার আমিনুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার আবদুল হককে একদিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
 
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, এই দুই আসামি গত ২৯ সেপ্টেম্বর ১৫৩ জনকে মুঠোফোনে স্ফুফিং প্রযুক্তি ব্যবহার করে হত্যার হুমকি দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top