শিয়া মসজিদে হামলা: মাদ্রাসা পরিচালকসহ আরো ৪ জন আটক।

Unknown
0
সেবা ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা পরিচালকসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোলামগাড়ি এমদাদুল উলুম কওমী মাদ্রাসার প্রিন্সিপাল সামছুল আলম (৬০) ও একই মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপালের ছেলে আবু হাসান (২৪)। অন্যদের নাম জানা যায়নি।
শুক্রবার রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জের আটমূল ইউনিয়নের চককানু গ্রামের মসজিদ-ই-মোস্তফায় অজ্ঞাত তিন বন্দুকধারী হামলা চালায়। এতে নিহত হন ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৭০), আহত হন মসজিদের ইমাম শাহিনুর ইসলাম (৩৫), মুসল্লি আবু তাহের (৭০) ও আফতাব আলী (৪২)।
এদিকে গুলি করে মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনকে হত্যা ও তিনজন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মসজিদের কোষাধ্যক্ষ সোনামিয়া অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় এ মামলা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার মাঝিহট্ট গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৮) ও হরিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে জুয়েল মিয়াকে (২৫) আটক করে।
এদিকে ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এএফপি জানায়, সাইটের রিতা কাৎজ এক টুইট বার্তায় জানিয়েছেন, আইএস আবারও বাংলাদেশের ঘটনায় দায়িত্ব স্বীকার করেছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top