সেবা ডেস্ক: থ্রি’র যুগ শেষ হয়ে সময়টা এখন ফোরজির দখলে। আর তাইতো হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো ফোরজি ফোন তৈরি করতে ব্যস্ত। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাজারে সাশ্রয়ী দামে গ্যালাক্সি সিরিজে দুইটি ফোরজি ফোন বাজারে ছেড়েছে। এদের মধ্যে একটির মডেল গ্যালাক্সি অন ৭। অন্যটির মডেল গ্যালাক্সি অন ৫। আজ থেকে ফোন দুইটি ভারতের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি অন ৫ ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর এক্সিনোস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের ও ব্যাটারি ২৬০০ মিলি অ্যাম্পায়ার আওয়ারের। অন্যদিকে, গ্যালাক্সি অন ৭ ফোনটিতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে ১.২ গিগগাহার্টজের কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এটির ব্যাটারি ৩০০০ মিলি অ্যাম্পায়ার আওয়ারে। স্যামসাংয়ের এই নতুন ফোন দুইটিতে মিলবে ডুয়েল সিম সাপোর্ট, ললিপপ আপডেট, ১.৫ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল মেমোরি। দুটি ফোনেই প্রিলোডেড মিক্স রেডিও অ্যাপস পাওয়া যাবে বাংলা, তামিল, পাঞ্জাবি, ভোজপুরি ও ওড়িষ্যার মতো ভাষায়। ভারতের বাজারে গ্যালাক্সি অন ৫ এর দাম ৮ হাজার ৯৯০ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ১০ হাজার ৭২০ টাকা। অন্যদিকে গ্যালাক্সি অন ৭ এর মূল্য ভারতীয় রুপিতে ১০ হাজার ৯৯০। ভ্যাট এবং ট্যাক্স বাদে এই ফোনটির বাংলাদেশের বাজারে মূল্য ১৩ হাজার ৮২ টাকা।
