বিমানের সিটের নিচে ১৪ কেজি স্বর্ণ

Unknown
সেবা ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের নিচ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। যার বাজার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা। রিজেন্ট এয়ারলাইনসের একটি (আরএক্স-৭৮৩) বিমানের সিটের নিচ থেকে শুক্রবার সকাল ৯টার দিকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার জানান, বিমানটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সোয়া ৮টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে ১২০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১৪ কেজি এবং বাজার মূল্য সাড়ে ৭ কোটি টাকা। এ সময় কেউ আটক হয়নি। তবে তাৎক্ষণিক বিমানটি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top