ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের লিপি আক্তারকে (১০) ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
লিপির নানি বেগম আক্তার জানান, লিপি তার কাছেই থাকত। সে মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত রবিবার তিনি রোগী নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে সে বাড়িতে একাই ছিল। সোমবার সকালে বাড়ি থেকে ফোন করে জানানো হয় লিপি আত্মহত্যা করেছে।
খবর পেয়ে সকাল আটটায় বাড়িতে আসলে ঘরের সিমেন্টের খুঁটির সঙ্গে লিপিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে লিপির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
লিপির স্বজনদের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে প্রতিবেশী এক যুবক জড়িত।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান বলেন, মামলা হয়েছে। ময়না তদন্তে হত্যাকাণ্ডের রহস্য বেড়িয়ে আসবে।

